বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৭:১১ অপরাহ্ন

শিরোনাম
জাতিসংঘের পরিবেশ অধিবেশনে প্লাস্টিক দূষণ বন্ধে বাংলাদেশ আরও শক্তিশালী বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানিয়েছে। ঢাকা এবং ক্যানবেরা শক্তিশালী অংশীদারিত্বের জন্য অঙ্গীকার করেছে নৌপরিবহন সেক্টরে সুশাসন প্রতিষ্ঠান পাশাপাশি বিভিন্ন সংস্কার কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে —–নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা নির্বাচনে সকল পুলিশ সদস্যকে শতভাগ নিরপেক্ষ থাকতে হবে ——ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রেখে মৎস্য অধিদপ্তরকে আরও উদ্যোগ গ্রহণ করতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা দুই উপদেষ্টার পদত্যাগপত্র প্রধান উপদেষ্টার কাছে জমা পরিবেশ প্রশাসনে প্রাতিষ্ঠানিক সংস্কার শুরু করেছে বাংলাদেশ— রাজনৈতিক ধারাবাহিকতার ওপর জোর পরিবেশ উপদেষ্টার আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে: উপজেলা নির্বাহীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা কাস্টমস হাউস, চট্টগ্রামে আবারও আমদানি নিষিদ্ধ ঘনচিনি (Sodium Cyclamate) আটক মডেল মসজিদ তৃনমূল পর্যায়ে ইতিবাচক প্রভাব ফেলবে           -ধর্ম উপদেষ্টা

জাতীয় স্বার্থে যেন ঐক্য থাকে, জুলাই তা আমাদের মনে করিয়ে দেয়’ – গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্ট আদিলুর রহমান খান

মোঃ সিকান্দার আলী / ১১৪ পাঠক
প্রকাশকাল বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৭:১২ অপরাহ্ন


গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, দল ও মত থাকবে কিন্তু জাতীয় স্বার্থে যেন ঐক্য থাকে, জুলাই তা আমাদের মনে করিয়ে দেয়। আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘অদম্য-২৪ স্মৃতিস্তম্ভ উদ্বোধনের মাধ্যমে একত্রিত হওয়ার সুযোগ হয়েছে। ফ্যাসিবাদ বার বার ফিরে আসার চেষ্টা করে, তা প্রতিহত করতে হয় জনতার ঐক্য দিয়ে।

তিনি বলেন, বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ সময় পার করছে। বিভিন্ন ধরনের পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এক বছর আগে যে ঐক্য গড়ে উঠেছিল, তা সামনে রেখে বিচার, সংস্কারের ও নির্বাচন মাধ্যমে গণতান্ত্রিকভাবে বাংলাদেশ এগিয়ে নিয়ে যাবে। অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার কোনভাবেই জুলাই হত্যাকান্ডের বিচারের ক্ষেত্রে দুর্বলতা দেখাবে না। খুবই দ্রুত বিচার দৃশ্যমান হবে সংস্কার এগিয়ে যাবে।

উপদেষ্টা আদিলুর রহমান খান আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘অদম্য-২৪ স্মৃতিস্তম্ভ উদ্বোধন” অনুষ্ঠানে এ কথা বলেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে অদম্য-২৪’ স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ এবং কোষাধ্যক্ষ
অধ্যাপক ড. মো: আব্দুর রব ও অদম্য-২৪ স্মৃতিস্তম্ভের নকশাকার মো: রাঈদ হোসেন।
মঞ্চে আরো উপস্থিত ছিলেন শিক্ষক, শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন সংগঠনের সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে শহিদ আলিফের বাবা মো: বুলবুল কবীর এবং আশুলিয়ায় শহিদ আবুল হোসেনের মা সালমা বেগম তাদের বক্তব্যে জুলাই হত্যাকান্ডের দ্রুত ন্যায় বিচারের দাবি জানান।

এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মালিহা নামলা, ফাহমিদা ফাইজা, আব্দুলাহ আল মামুন ও ওয়াজিদুল ইসলাম ৩৬ জুলাই আন্দোলনের কার্যক্রম ও স্মৃতি তুলে ধরেন।

উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘অদম্য-২৪’ স্মৃতিস্তম্ভ, জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশের গণতান্ত্রিক ইতিহাসে ছাত্র-জনতার অবদানের প্রতি শ্রদ্ধা নিবেদনের একটি স্থায়ী নিদর্শন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *