বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৭:১৭ অপরাহ্ন

শিরোনাম
জাতিসংঘের পরিবেশ অধিবেশনে প্লাস্টিক দূষণ বন্ধে বাংলাদেশ আরও শক্তিশালী বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানিয়েছে। ঢাকা এবং ক্যানবেরা শক্তিশালী অংশীদারিত্বের জন্য অঙ্গীকার করেছে নৌপরিবহন সেক্টরে সুশাসন প্রতিষ্ঠান পাশাপাশি বিভিন্ন সংস্কার কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে —–নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা নির্বাচনে সকল পুলিশ সদস্যকে শতভাগ নিরপেক্ষ থাকতে হবে ——ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রেখে মৎস্য অধিদপ্তরকে আরও উদ্যোগ গ্রহণ করতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা দুই উপদেষ্টার পদত্যাগপত্র প্রধান উপদেষ্টার কাছে জমা পরিবেশ প্রশাসনে প্রাতিষ্ঠানিক সংস্কার শুরু করেছে বাংলাদেশ— রাজনৈতিক ধারাবাহিকতার ওপর জোর পরিবেশ উপদেষ্টার আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে: উপজেলা নির্বাহীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা কাস্টমস হাউস, চট্টগ্রামে আবারও আমদানি নিষিদ্ধ ঘনচিনি (Sodium Cyclamate) আটক মডেল মসজিদ তৃনমূল পর্যায়ে ইতিবাচক প্রভাব ফেলবে           -ধর্ম উপদেষ্টা

যৌথ অভিযানে পুলিশ ক্লিয়ারেন্স জালিয়াতি চক্রের দুই সদস্যকে হাতেনাতে আটক ।

সিকান্দার আলী / ৩০৩ পাঠক
প্রকাশকাল বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৭:১৭ অপরাহ্ন

মিরপুর ট্রাফিক বিভাগের প্রসিকিউশন শাখায় দুজন ব্যক্তি ট্রাফিক ক্লিয়ারেন্স নিতে এলে দেখা যায়, তাদের উপস্থাপিত জিডি ও পুলিশ ক্লিয়ারেন্স কাগজে পূর্ব থেকেই জাল সিল ও স্বাক্ষর রয়েছে, প্রশিকিউশন ইনচার্জ বিষয়টি প্রথমে নজরে আনেন, যিনি তাদের ডকুমেন্ট যাচাই করে সন্দেহজনক মনে করেন এবং বিষয়টি তাৎক্ষণিকভাবে ডিসি ট্রাফিক মিরপুর জনাব গৌতম কুমার বিশ্বাস স্যার-এর নজরে আনেন।

জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করেন, তারা বিআরটিএ সংলগ্ন একটি কম্পিউটার দোকান থেকে ৭০০ টাকার বিনিময়ে ‘জিডি ও ক্লিয়ারেন্স প্যাকেজ’ কিনেছেন। প্রতারক চক্র জানত না, তাদের জমা দেওয়া গাড়ির বিরুদ্ধে মামলা রয়েছে, যার ফলে বিআরটিএ থেকে তাদের ক্লিয়ারেন্স বাতিল করে পুনরায় ট্রাফিক অফিসে পাঠানো হয়।

বিষয়টির গভীরতা বিবেচনায় ডিসি ট্রাফিক মিরপুর স্যার তাৎক্ষণিক প্রাথমিক অনুসন্ধান পরিচালনা করে সত্যতা নিশ্চিত করেন এবং একটি টিম গঠন করে অভিযানের নির্দেশনা দেন।

অভিযানে সহায়তা করেন মিরপুর আর্মি ক্যাম্পের সিও মহোদয়, যাঁর নির্দেশে একটি সামরিক টিম অভিযানে সাপোর্ট প্রদান করে।

যৌথ অভিযানে জালিয়াতি চক্রের দুই সদস্যকে হাতেনাতে আটক করা হয় এবং ঘটনাস্থল থেকে ভুয়া ডকুমেন্টস, সিল ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।

পরবর্তীতে আটককৃতদের বিআরটিএ আদালত-০৯ এর ম্যাজিস্ট্রেট জনাবা তাসমিয়া জাইগীর এর নিকট হাজির করা হলে, তিনি উক্ত দুই প্রতারককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

মিরপুর ট্রাফিক বিভাগ জালিয়াতি ও প্রতারণার বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।

সাধারণ জনগণকে অনুরোধ, কেউ যেন দালাল বা অবৈধ পন্থার আশ্রয় না নেন, সরকারি যেকোনো সেবা গ্রহণে নির্ধারিত আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *