রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:৩২ অপরাহ্ন

শিরোনাম
জুলাই রেবেলস সদস্যের ওপর হামলার ঘটনায় দুই হামলাকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ দুদিন ব্যাপী জাতীয় উপকূল সম্মেলন উদ্বোধন: উপকূল বাঁচাতে বনায়ন ও কৃষি সংরক্ষণ জরুরি। —পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সুদানের ইউএন ঘাঁটিতে সন্ত্রাসীদের অতর্কিত ড্রোন হামলায় বাংলাদেশি শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক বিবৃতি সরকারি কর্মকর্তা-কর্মচারী ও নির্বাচনি কাজে নিযুক্ত ব্যক্তিদের পোস্টাল ভোট বিডিতে নিবন্ধনে উদ্বুদ্ধ করতে সচিবদের নিকট নির্বাচন কমিশনের পত্র মেগা প্রকল্প নয়, মানুষের মৌলিক চাহিদা পূরণে দিতে হবে উন্নয়ন দৃষ্টি — পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান রোকেয়া পদকজয়ীদের প্রধান উপদেষ্টার সংবর্ধনা অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির ৪২ তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত জলবায়ু ন্যায্যতা নয়, প্রয়োজন জলবায়ু সুবিচার -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জন গ্রেফতার জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণে অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা

বংশালে ধর্ষণ মামলায় তিন আসামি গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি

সিকান্দার আলী / ১১৭ পাঠক
প্রকাশকাল রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:৩২ অপরাহ্ন

রাজধানীর বংশালে ধর্ষণ, ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইলের অভিযোগে দায়েরকৃত মামলায় তিন আসামিকে গ্রেফতার করেছে ডিএমপির বংশাল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন: মোঃ রাশেদুজ্জামান (৪২), আলমগীর হোসেন (৬৫) এবং আব্দুল জলিল (৬৯)।

সোমবার (৪ আগস্ট ২০২৫) রাতে সূত্রাপুর ও কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

বংশাল থানা সূত্রে জানা যায়, ভিকটিম গ্রেফতারকৃত তিনজনসহ চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা এক বা দুজনের বিরুদ্ধে ধর্ষণ, ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইলের অভিযোগে মামলা দায়ের করেন। মামলার এজাহারে ভিকটিম জানান, দেড় বছর আগে মোঃ রাশেদুজ্জামানের সঙ্গে তার পরিচয় হয়। পরবর্তীতে রাশেদুজ্জামান ভিকটিমকে তার বাসায় কাজের প্রস্তাব দেয়। প্রথমে রাজি না হলেও ভিকটিম পরে কাজে যোগ দেন। একসময় রাশেদুজ্জামান তাকে শারীরিক সম্পর্কের জন্য চাপ দেয়। ৫ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে বংশালের সাতরওজা এলাকায় তার বাসায় জোরপূর্বক ধর্ষণ করে ও ভিডিও ধারণ করে। এই ভিডিও ব্যবহার করে রাশেদুজ্জামান অন্য গ্রেফতারকৃতদের সঙ্গে ভিকটিমকে একাধিকবার শারীরিক সম্পর্কে বাধ্য করে এবং প্রতিটি ঘটনার ভিডিও ধারণ করে। ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের হুমকি দিয়ে ভিকটিমের কাছে ২০ হাজার টাকা দাবি করে গ্রেফতারকৃত রাশেদুজ্জামান। টাকা না দেওয়ায় ধর্ষণের ভিডিও ভিকটিমের গ্রিস প্রবাসী বেয়াইয়ের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয়।

থানা সূত্র জানায়, মামলা দায়েরের পর পুলিশ প্রযুক্তির সহায়তায় সোমবার (৪ আগস্ট ২০২৫) রাত আনুমানিক ১:৪৫ ঘটিকায় সূত্রাপুর থানাধীন রায়সাহেব বাজার এলাকায় মোঃ রাশেদুজ্জামান ও আলমগীর হোসেনকে এবং রাত আনুমানিক ২:১০ ঘটিকায় কোতয়ালী থানাধীন পপুলার হাসপাতালের সামনে থেকে আব্দুল জলিলকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা আদালতে ধর্ষণের ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *