রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:৪২ অপরাহ্ন

শিরোনাম
জুলাই রেবেলস সদস্যের ওপর হামলার ঘটনায় দুই হামলাকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ দুদিন ব্যাপী জাতীয় উপকূল সম্মেলন উদ্বোধন: উপকূল বাঁচাতে বনায়ন ও কৃষি সংরক্ষণ জরুরি। —পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সুদানের ইউএন ঘাঁটিতে সন্ত্রাসীদের অতর্কিত ড্রোন হামলায় বাংলাদেশি শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক বিবৃতি সরকারি কর্মকর্তা-কর্মচারী ও নির্বাচনি কাজে নিযুক্ত ব্যক্তিদের পোস্টাল ভোট বিডিতে নিবন্ধনে উদ্বুদ্ধ করতে সচিবদের নিকট নির্বাচন কমিশনের পত্র মেগা প্রকল্প নয়, মানুষের মৌলিক চাহিদা পূরণে দিতে হবে উন্নয়ন দৃষ্টি — পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান রোকেয়া পদকজয়ীদের প্রধান উপদেষ্টার সংবর্ধনা অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির ৪২ তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত জলবায়ু ন্যায্যতা নয়, প্রয়োজন জলবায়ু সুবিচার -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জন গ্রেফতার জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণে অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা

জিরো ট্যাক্স রিটার্ন দাখিল আইনত দন্ডনীয়

আলী আহসান রবি - স্টাফ রিপোর্টার / ৮০ পাঠক
প্রকাশকাল রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:৪২ অপরাহ্ন

সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘জিরো রিটার্ন’ দাখিল বিষয়ক কতিপয় ভ্রান্ত ধারণাপ্রসূত পোস্ট জাতীয় রাজস্ব বোর্ডের নজরে এসেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমের এ সকল পোস্টে রিটার্ন পূরণের সবকয়টি ঘর “শূণ্য” হিসেবে পূরণ করে রিটার্ন দাখিল করা যায় মর্মে ভ্রান্ত ধারণা প্রচার করা হচ্ছে। এসকল ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে কোনো কোনো করদাতা তাঁদের আয়কর রিটার্নে আয়, ব্যয়, সম্পদ ও দায়ের বিষয়ে অসত্য ঘোষণা প্রদান করে আসছেন মর্মে জানা যায়।

সম্মানিত করদাতাগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আয়কর আইন, ২০২৩ অনুসারে ‘জিরো রিটার্ন’ নামে কোনো প্রকার রিটার্ন দাখিলের বিধান নেই। আয়কর আইন অনুসারে একজন করদাতাকে তাঁর প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় অবশ্যই সঠিকভাবে আয়কর রিটার্নে প্রদর্শন করতে হবে।

করদাতার প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় প্রদর্শন না করে এর কোন একটি শূন্য অথবা সবগুলো তথ্য শূন্য হিসেবে প্রদর্শন করা সম্পূর্ণ বে-আইনি এবং এটি একটি ফৌজদারী অপরাধ। করদাতা কর্তৃক দাখিলকৃত আয়কর রিটার্নে তাঁর আয়, ব্যয়, সম্পদ ও দায় সম্পর্কিত সঠিক তথ্য প্রদর্শন না করে মিথ্যা বা অসত্য তথ্য প্রদান করলে আয়কর আইন, ২০২৩ এর ধারা ৩১২ ও ৩১৩ অনুসারে করদাতাকে ৫ বছর পর্যন্ত কারাদণ্ড প্রদানের বিধান রয়েছে।

একজন করদাতার আয়, ব্যয়, সম্পদ বা দায় সংক্রান্ত বিষয়ে রিটার্নে সঠিক ঘোষণা প্রদান করা একজন করদাতার পবিত্র নাগরিক ও আইনী দায়িত্ব। করদাতার প্রকৃত আয়ের পরিমান আইনানুযায়ী করযোগ্য না হলে তাঁকে কোনো কর পরিশোধ করতে হবে না। তবে কর প্রদেয় না হলেও সঠিক তথ্য-উপাত্ত প্রদর্শন না করে শূন্য আয়, ব্যয়, সম্পদ ও দায় দেখিয়ে শুন্য বা জিরো রিটার্ন দাখিল করার কোন সুযোগ আয়কর আইনে নেই।

জাতীয় রাজস্ব বোর্ড আশা করে যে, সকল সম্মানিত করদাতা দায়িত্বশীল নাগরিক হিসাবে আয়কর রিটার্নে প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় প্রদর্শন করে দেশের উন্নয়নে গর্বিত অংশীদার হবেন। একইসাথে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত প্রতারনামূলক জিরো রিটার্নের ফাঁদে পা না দিয়ে নিজেকে কারাদন্ড ও অর্থদণ্ড হতে সুরক্ষিত রাখবেন।

-জাতীয় রাজস্ব বোর্


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *