বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:৫০ অপরাহ্ন

শিরোনাম
জাতিসংঘের পরিবেশ অধিবেশনে প্লাস্টিক দূষণ বন্ধে বাংলাদেশ আরও শক্তিশালী বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানিয়েছে। ঢাকা এবং ক্যানবেরা শক্তিশালী অংশীদারিত্বের জন্য অঙ্গীকার করেছে নৌপরিবহন সেক্টরে সুশাসন প্রতিষ্ঠান পাশাপাশি বিভিন্ন সংস্কার কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে —–নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা নির্বাচনে সকল পুলিশ সদস্যকে শতভাগ নিরপেক্ষ থাকতে হবে ——ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রেখে মৎস্য অধিদপ্তরকে আরও উদ্যোগ গ্রহণ করতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা দুই উপদেষ্টার পদত্যাগপত্র প্রধান উপদেষ্টার কাছে জমা পরিবেশ প্রশাসনে প্রাতিষ্ঠানিক সংস্কার শুরু করেছে বাংলাদেশ— রাজনৈতিক ধারাবাহিকতার ওপর জোর পরিবেশ উপদেষ্টার আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে: উপজেলা নির্বাহীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা কাস্টমস হাউস, চট্টগ্রামে আবারও আমদানি নিষিদ্ধ ঘনচিনি (Sodium Cyclamate) আটক মডেল মসজিদ তৃনমূল পর্যায়ে ইতিবাচক প্রভাব ফেলবে           -ধর্ম উপদেষ্টা

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টার সাথে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

মোঃ সিকান্দার আলী / ১০০ পাঠক
প্রকাশকাল বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:৫০ অপরাহ্ন

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন (Yao Wen) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক এর সাথে আজ তাঁর সচিবালয়স্হ দফতরে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ মোস্তাফিজুর রহমান, চীন দূতাবাসের প্রথম সচিব Ge Xiaofeng এবং তৃতীয় সচিব Bai Zhaxi সহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

তাঁরা উভয়ে দুর্যোগ ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বাংলাদেশ ও চীনের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতাপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে , দুর্যোগ ব্যবস্থাপনায় চীন বাংলাদেশের পরীক্ষিত ও বিশ্বস্ত বন্ধু হিসেবে কাজ করবে বলে একমত পোষণ করেন।

উপদেষ্টা বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম কেন্দ্রীয়ভাবে সমন্বয়ের জন্য একটি স্বয়ংসম্পূর্ণ ন্যাশনাল ইমার্জেন্সি অপারেশন সেন্টার (এনইওসি) প্রতিষ্ঠার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। চীন সরকারের আর্থিক ও কারিগরি সহায়তায় শিগগিরই এর কার্যক্রম শুরু হবে। এই লক্ষ্যে ইতোমধ্যে চীন সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের একটি সমঝোতা স্মারক সই হয়েছে। উপদেষ্টা দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষ করে জরুরী দুর্যোগ পরিস্থিতিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণসামগ্রী সংরক্ষণ ও সরবরাহের জন্য চট্টগ্রাম ও সিলেটে আরো দুটি আঞ্চলিক ন্যাশনাল ইমার্জেন্সি অপারেশন সেন্টার (এনইওসি) কাম গুদামঘর নির্মাণের বিষয়ে চীন সরকারের সহযোগিতা প্রত্যাশা করেন।
সাক্ষাৎকারে, চীনের রাষ্ট্রদূত দুর্যোগ ব্যবস্থাপনার বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, চীন বাংলাদেশের দুর্যোগ-ত্রাণ ও পুনর্গঠন প্রচেষ্টায় সহায়তা করতে প্রস্তুত।

উপদেষ্টা ফারুক ই আজম চীনের এই সহযোগিতার প্রস্তাবকে স্বাগত জানান এবং দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে চীনকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করেন।

এছাড়াও, সাক্ষাতে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা , প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *