শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম
তিন উপদেষ্টা দায়িত্ব পেলেন তিন মন্ত্রণালয়ের বাংলাদেশ আর্ক সামিট ২০২৫ উদ্বোধন: টেকসই, স্থিতিশীল ও মানুষকেন্দ্রিক স্থাপত্যের নতুন দিগন্ত —-শিক্ষামন্ত্রীর উপদেষ্টা প্রফেসর ড. সি আর আবরার পার্বত্য অঞ্চলের উন্নয়ন বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের জন্য অপরিহার্য —পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা হারিয়ে যাওয়া ৪৩টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিলো পল্টন থানা পুলিশ বাংলাদেশ ছাড়া আমার দ্বিতীয় কোনো ঠিকানা নেই      -ধর্ম উপদেষ্টা বাংলাদেশ ও মঙ্গোলিয়ার মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত স্থানীয় সরকার উপদেষ্টার সম্মানে মন্ত্রণালয়ে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত। মোহাম্মদপুরে চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় জড়িত ঘাতক গৃহকর্মী ও তার স্বামীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ব্যাপক আকারে প্রস্তুতি চলছে

১৮ বছর সাজাপ্রাপ্ত আসামি বাউফল উপজেলা যুবলীগের সভাপতি শাহজাহান ঢালী (৪৫) কেগ্রেপ্তার করেছে র‌্যাব-২ ও র‌্যাব-৩

আলী আহসান রবি - স্টাফ রিপোর্টার / ১১৯ পাঠক
প্রকাশকাল শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৯ পূর্বাহ্ন

পটুয়াখালী জেলার বাউফল থানার চাঁদাবাজি মামলায় সর্বমোট ১৮ বছর সাজাপ্রাপ্ত আসামি বাউফল উপজেলা যুবলীগের সভাপতি শাহজাহান ঢালী (৪৫) কে রাজধানীর বাড্ডা থানা এলাকা হতে যৌথ অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করেছে র‌্যাব-২ ও র‌্যাব-৩*।

“বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান‡ নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত দীর্ঘদিনের পলাতক দন্ডপ্রাপ্ত অপরাধীদের আইনের আওতায় এনে র‌্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

পটুয়াখালী জেলার বাউফল থানার চাঁদাবাজি মামলায় সর্বমোট ১৮ বছর সাজাপ্রাপ্ত আসামি বাউফল উপজেলা যুবলীগের সভাপতি শাহজাহান ঢালী (৪৫) পিতা-মৃত সেরাজ ঢালী, থানা-বাউফল জেলা-পটুয়াখালী কে গত ০৯/০৮/২০২৫ইং তারিখ রাজধানীর বাড্ডা থানা এলাকা হতে যৌথ অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করেছে র‌্যাব-২ ও র‌্যাব-৩।

এজাহার সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামি শাহজাহান ঢালী পেনাল কোড-১৮৬০ সাল ধারা- ৩৮৫/৩২৫/৪২৭ চাঁদাবাজি মামলার আসামি। তদন্তকারী কর্মকর্তা মামলাটি তদন্ত শেষে আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অতঃপর আসামির অনুপস্থিতিতে অত্র মামলার বিচারকার্য শেষে বিজ্ঞ আদালত আসামি শাহজাহান ঢালী কে উক্ত মামলার বিভিন্ন ধারায় সর্বমোট ১৮ বছর সশ্রম কারাদন্ড ও ১৬,০০০(ষোল হাজার) টাকা অর্থদন্ড প্রদান পূর্বক গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন। উক্ত আসামির বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ইস্যূ হওয়ার পর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হতে গ্রেপ্তার এড়াতে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করে। উক্ত ঘটনা বিবেচনায় নিয়ে র‌্যাব এ বিষয়ে আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি আভিযানিক দল গত ০৯/০৮/২০২৫ ইং তারিখ রাজধানীর বাড্ডা থানা এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেপ্তার করে। প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে র‌্যাব-২ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *