রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:৩৩ অপরাহ্ন

শিরোনাম
জুলাই রেবেলস সদস্যের ওপর হামলার ঘটনায় দুই হামলাকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ দুদিন ব্যাপী জাতীয় উপকূল সম্মেলন উদ্বোধন: উপকূল বাঁচাতে বনায়ন ও কৃষি সংরক্ষণ জরুরি। —পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সুদানের ইউএন ঘাঁটিতে সন্ত্রাসীদের অতর্কিত ড্রোন হামলায় বাংলাদেশি শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক বিবৃতি সরকারি কর্মকর্তা-কর্মচারী ও নির্বাচনি কাজে নিযুক্ত ব্যক্তিদের পোস্টাল ভোট বিডিতে নিবন্ধনে উদ্বুদ্ধ করতে সচিবদের নিকট নির্বাচন কমিশনের পত্র মেগা প্রকল্প নয়, মানুষের মৌলিক চাহিদা পূরণে দিতে হবে উন্নয়ন দৃষ্টি — পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান রোকেয়া পদকজয়ীদের প্রধান উপদেষ্টার সংবর্ধনা অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির ৪২ তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত জলবায়ু ন্যায্যতা নয়, প্রয়োজন জলবায়ু সুবিচার -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জন গ্রেফতার জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণে অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা

আগামী  ১৭আগস্ট থেকে খাদ্য বান্ধব কর্মসূচি শুরু হবে। – খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার

আলী আহসান রবি - স্টাফ রিপোর্টার / ৮২ পাঠক
প্রকাশকাল রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:৩৩ অপরাহ্ন

আগামী ১৪ আগস্ট বোরো মৌসুমের ধান চাল সংগ্রহ অভিযান শেষ হবে এবং ১৭ আগস্ট থেকে শুরু হবে খাদ্য বান্ধব কর্মসূচি। এবছর খাদ্য বান্ধব কর্মসূচিতে উপকারভোগীর সংখ্যা ৫ লাখ বৃদ্ধি করে ৫৫ লাখ পরিবারকে ১৫ টাকা কেজি দরে মাসে ৩০ কেজি চাল দেওয়া হবে  মর্মে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

আজ মানিকগঞ্জ জেলা সার্কিট হাউসে জেলা প্রশাসন এবং খাদ্য অধিদপ্তরের স্থানীয় পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় খাদ্য উপদেষ্টা এ সব কথা বলেন।

তিনি আরও বলেন এ বছর খাদ্য বান্ধব কর্মসূচি চলবে ছয় মাস। গত বছর এটা ছিলো  পাঁচ মাস।প্রথম পর্যায়ে আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত চার মাস চলবে এ কর্মসূচি। ডিসেম্বর এবং জানুয়ারি এই দুই মাস খাদ্য বান্ধব কর্মসূচি স্থগিত  থাকবে। এরপর
ফেব্রুয়ারি ও মার্চ দুই  মাস পুনরায় খাদ্য বান্ধব কর্মসূচি চলবে। এবছর খাদ্য বান্ধব কর্মসূচিতে ১০ লাখ মেট্রিক টন চাল বিতরণ করা হবে।

খাদ্য উপদেষ্টা মানিকগঞ্জ জেলার খাদ্য বান্ধব কর্মসূচির অনুমোদিত উপকারভোগী ৫৪ হাজার ৭৫৭ জনের যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে চূড়ান্ত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। উপকারভোগীরা যাতে সঠিক সময়ে সঠিক মূল্যে নির্ধারিত পরিমান চাল পান সেটা নিয়মিত মনিটরিং করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেন। খাদ্য বান্ধব কর্মসূচিতে কোন প্রকার অনিয়ম সহ্য করা হবে না এবং এমনটা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে সর্তক করেন।

খাদ্য উপদেষ্টা আরও বলেন বর্তমান খাদ্য মজুদ অত্যান্ত সন্তোষজনক। দেশের ইতিহাসে সবচেয়ে বেশি খাদ্য এ মূহুর্তে মজুদ রয়েছে। বর্তমান খাদ্য মজুদের পরিমাণ ২১ লাখ ৭৯ হাজার ৬৩৩ মেট্রিক টন।আমাদের নিরাপদ খাদ্য মজুদ রাখতে হয় কম-বেশি সাড়ে ১৩ লাখ মেট্রিক টন। তারপরও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে এবং বন্যার বিষয় বিবেচনায় নিয়ে সরকার আগাম প্রস্তুতি নিয়ে রেখেছে । তিনি খাদ্য গুদামগুলোর নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেন।

মানিকগঞ্জ জেলার শতকরা ২৫ শতাংশ চরাঞ্চল।এ জেলার শতকরা ৬৫ শতাংশ জমি নিচু হওয়ায় আগাম বন্যা দেখা দেয়।এ জেলায় সরু চাল বেশি উৎপাদন হয়।এছাড়াও বাদাম,গাজরসহ অন্যান্য সব্জি মানিকগঞ্জ জেলায় বেশি উৎপাদন হয় মর্মে মতবিনিময় সভায় জানানো হয়।

মানিকগঞ্জের জেলা প্রশাসক ড.মানোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো: আবুল হাছানাত হুমায়ুন কবির, আরসি ফুড ঢাকা, মানিকগঞ্জ জেলার ডিসি ফুড, কৃষি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *