শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৩২ পূর্বাহ্ন

শিরোনাম
তিন উপদেষ্টা দায়িত্ব পেলেন তিন মন্ত্রণালয়ের বাংলাদেশ আর্ক সামিট ২০২৫ উদ্বোধন: টেকসই, স্থিতিশীল ও মানুষকেন্দ্রিক স্থাপত্যের নতুন দিগন্ত —-শিক্ষামন্ত্রীর উপদেষ্টা প্রফেসর ড. সি আর আবরার পার্বত্য অঞ্চলের উন্নয়ন বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের জন্য অপরিহার্য —পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা হারিয়ে যাওয়া ৪৩টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিলো পল্টন থানা পুলিশ বাংলাদেশ ছাড়া আমার দ্বিতীয় কোনো ঠিকানা নেই      -ধর্ম উপদেষ্টা বাংলাদেশ ও মঙ্গোলিয়ার মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত স্থানীয় সরকার উপদেষ্টার সম্মানে মন্ত্রণালয়ে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত। মোহাম্মদপুরে চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় জড়িত ঘাতক গৃহকর্মী ও তার স্বামীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ব্যাপক আকারে প্রস্তুতি চলছে

রাঙামাটির ভূষণছড়ায় বিজিবির উদ্যোগে জেনারেটর, টিন, সিমেন্ট, সোলার প্যানেল বিতরণ এবং আর্থিক অনুদান প্রদান

আলী আহসান রবি - স্টাফ রিপোর্টা / ১২৪ পাঠক
প্রকাশকাল শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৩২ পূর্বাহ্ন

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর উদ্যোগে রাঙামাটির ভূষণছড়ায় বিভিন্ন স্কুল-কলেজ ও মসজিদ-মাদ্রাসা ও কবরস্থানের উন্নয়নকল্পে জেনারেটর, টিন, সিমেন্ট, সোলার প্যানেল বিতরণ এবং শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ ও ক্রীড়াসামগ্রী ক্রয় এবং স্থানীয় প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

আজ বুধবার (১২ আগস্ট সকালে বিজিবি’র ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) এর এর অধিনায়ক লেঃ কর্নেল মোহম্মদ মাহমুদুর রহমান নিয়াজ সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় ভূষণছড়া আইডিয়াল কলেজের জন্য জেনারেটর, আমতলা তালিমুল কুরআন নুরানী মাদ্রাসা ও হেফজ খানার উন্নয়নকল্পে টিন ও সিমেন্ট এবং ভূষণছড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের জন্য সোলার প্যানেল বিতরণ করেন। এছাড়াও উজানছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের খেলাধুলা সামগ্রী ক্রয়, ভূষণছড়া এলাকার দরিদ্র পরিবারের সন্তানদের লেখাপড়ার জন্য বই ক্রয়, দুস্থ, অসহায় ও গরীব পরিবারারের সদস্যের চিকিৎসা, আমতলা কবরস্থানের মাটি ভরাট ও মসজিদের ওযুখানা নির্মাণ, ভূষণছড়া আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের উন্নয়ন এবং এ্যারাবুনিয়া বাজার জামে মসজিদ রং করার জন্য আর্থিক অনুদান প্রদান করা।

এসময় বিজিবির অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন পদবীর সৈনিকবৃন্দ, বর্ণিত স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষক- শিক্ষার্থীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *