শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:২৯ পূর্বাহ্ন

শিরোনাম
তিন উপদেষ্টা দায়িত্ব পেলেন তিন মন্ত্রণালয়ের বাংলাদেশ আর্ক সামিট ২০২৫ উদ্বোধন: টেকসই, স্থিতিশীল ও মানুষকেন্দ্রিক স্থাপত্যের নতুন দিগন্ত —-শিক্ষামন্ত্রীর উপদেষ্টা প্রফেসর ড. সি আর আবরার পার্বত্য অঞ্চলের উন্নয়ন বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের জন্য অপরিহার্য —পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা হারিয়ে যাওয়া ৪৩টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিলো পল্টন থানা পুলিশ বাংলাদেশ ছাড়া আমার দ্বিতীয় কোনো ঠিকানা নেই      -ধর্ম উপদেষ্টা বাংলাদেশ ও মঙ্গোলিয়ার মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত স্থানীয় সরকার উপদেষ্টার সম্মানে মন্ত্রণালয়ে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত। মোহাম্মদপুরে চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় জড়িত ঘাতক গৃহকর্মী ও তার স্বামীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ব্যাপক আকারে প্রস্তুতি চলছে

আলী আহসান রবি - স্টাফ রিপোর্টার / ২৫ পাঠক
প্রকাশকাল শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:২৯ পূর্বাহ্ন

সচিবালয়ের অভ্যন্তরে নিরাপত্তা জোরদারকরণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাত নির্দেশনা জারি

আলী আহসান রবি
ঢাকা (১২ আগস্ট, ২০২৫ খ্রি.):

বাংলাদেশ সচিবালয়ের অভ্যন্তরে নিরাপত্তা জোরদারকরণে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ সাত দফা নির্দেশনা জারি করেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিবালয় নিরাপত্তা শাখার যুগ্মসচিব মোঃ জসিম উদ্‌দীন স্বাক্ষরিত নির্দেশাবলীতে বলা হয়েছে- “দেশের প্রশাসনের প্রাণকেন্দ্র হিসেবে বাংলাদেশ সচিবালয়ের অভ্যন্তরে প্রত্যেকটি ভবনের নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সচিবালয়ের অভ্যন্তরে অবস্থিত প্রতিটি ভবন/প্রাঙ্গণের সার্বক্ষণিক শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এসব নির্দেশনা/ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।”

নির্দেশনাসমূহ নিম্নরূপ:

(ক) বাংলাদেশ সচিবালয়ের অভ্যন্তরে কোন ধরনের মিছিল, সমাবেশ বা গণজমায়েত বারিত করা হলো;

(খ) সচিবালয়ের অভ্যন্তরে অবস্থিত বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের সম্মেলন কক্ষে অননুমোদিত কোন সভা/সমাবেশ বা কোন পেশাগত সংগঠন/সমিতির সভা/সম্মেলন/বৈঠক করা যাবে না;

(গ) সন্ধ্যা ৬.০০ টার পর সচিবালয়ের অভ্যন্তরে জরুরি দাপ্তরিক প্রয়োজনে অবস্থান করতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করতে হবে;

(ঘ) সাপ্তাহিক ছুটি কিংবা অন্য কোন ছুটির দিনে সচিবালয়ের অভ্যন্তরে দাপ্তরিক প্রয়োজনে অবস্থান করতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্বানুমতি গ্রহণ করতে হবে;

(ঙ) সচিবালয়ের অভ্যন্তরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীগণের সচিবালয় প্রবেশ পাস দৃশ্যমান রাখতে হবে;

(চ) সচিবালয়ের অভ্যন্তরের কোন ভবন বা প্রাঙ্গণে কোনরূপ লিফলেট বিতরণ, ব্যানার বা ফেস্টুন ঝুলানো বা স্থাপন করা যাবে না; এবং

(ছ) সচিবালয়ে প্রবেশকালীন গাড়ি/ব্যক্তির নিরাপত্তা তল্লাশি দায়িত্বরত নিরাপত্তা বাহিনী নিশ্চিত করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *