শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:২১ পূর্বাহ্ন

শিরোনাম
তিন উপদেষ্টা দায়িত্ব পেলেন তিন মন্ত্রণালয়ের বাংলাদেশ আর্ক সামিট ২০২৫ উদ্বোধন: টেকসই, স্থিতিশীল ও মানুষকেন্দ্রিক স্থাপত্যের নতুন দিগন্ত —-শিক্ষামন্ত্রীর উপদেষ্টা প্রফেসর ড. সি আর আবরার পার্বত্য অঞ্চলের উন্নয়ন বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের জন্য অপরিহার্য —পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা হারিয়ে যাওয়া ৪৩টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিলো পল্টন থানা পুলিশ বাংলাদেশ ছাড়া আমার দ্বিতীয় কোনো ঠিকানা নেই      -ধর্ম উপদেষ্টা বাংলাদেশ ও মঙ্গোলিয়ার মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত স্থানীয় সরকার উপদেষ্টার সম্মানে মন্ত্রণালয়ে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত। মোহাম্মদপুরে চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় জড়িত ঘাতক গৃহকর্মী ও তার স্বামীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ব্যাপক আকারে প্রস্তুতি চলছে

নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে বড়ো অভিযানে ৯ টন পলিথিন জব্দ এবং ৪ লক্ষ টাকা জরিমানা আদায়, সংযোগ বিচ্ছিন্ন।

আলী আহসান রবি - স্টাফ রিপোর্টার / ৯৩ পাঠক
প্রকাশকাল শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:২১ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়েছে র‍্যাব। র‍্যাব-১১, পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন এই অভিযানে অংশ নেয়। ৪ টি কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে মোট ৭ টন পলিথিন এবং ৭৮ বস্তা পিপি দানা জব্দ করা হয়েছে। এই ঘটনায় ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। কারখানার বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে। অপরদিকে, ময়মনসিংহে র‍্যাবের অভিযানে আনুমানিক ২ টন পলিথিন জব্দ করা হয়েছে।

এছাড়াও, ১৩ আগস্ট দিবাগত রাতে ঢাকার কয়েকটি এলাকায় অভিযান চালানো হয়। পরিবেশ অধিদপ্তর, সেনাবাহিনী, র‍্যাব-১০ এবং ডিএমপি এই অভিযানে ছিল। ইমামগঞ্জ, সোয়ারিঘাট ও লালবাগের বিভিন্ন স্থানে তল্লাশি করা হয়। চকবাজার এলাকার কামালবাগ থেকে প্রায় ২০০ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। একটি ভ্যান গাড়ি থেকে এসব পলিথিন উদ্ধার করা হয়।

অপরদিকে, বরিশালে “পলিথিন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধ” বিষয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পরিবেশ সচিব ড. ফারহিনা আহমেদ প্রধান অতিথি ছিলেন। তিনি বলেন, পরিবেশ, জীববৈচিত্র্য ও মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি পলিথিন রোধে সরকারের পাশাপাশি ব্যবসায়ী ও নাগরিক সমাজকেও এগিয়ে আসতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *