শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম
তিন উপদেষ্টা দায়িত্ব পেলেন তিন মন্ত্রণালয়ের বাংলাদেশ আর্ক সামিট ২০২৫ উদ্বোধন: টেকসই, স্থিতিশীল ও মানুষকেন্দ্রিক স্থাপত্যের নতুন দিগন্ত —-শিক্ষামন্ত্রীর উপদেষ্টা প্রফেসর ড. সি আর আবরার পার্বত্য অঞ্চলের উন্নয়ন বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের জন্য অপরিহার্য —পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা হারিয়ে যাওয়া ৪৩টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিলো পল্টন থানা পুলিশ বাংলাদেশ ছাড়া আমার দ্বিতীয় কোনো ঠিকানা নেই      -ধর্ম উপদেষ্টা বাংলাদেশ ও মঙ্গোলিয়ার মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত স্থানীয় সরকার উপদেষ্টার সম্মানে মন্ত্রণালয়ে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত। মোহাম্মদপুরে চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় জড়িত ঘাতক গৃহকর্মী ও তার স্বামীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ব্যাপক আকারে প্রস্তুতি চলছে

ঢাকা মেট্রোপলিটন পুলিশের বম্ব ডিসপোজাল ইউনিটের স্পেশাল চার্জ ব্যবহারের উচ্চতর প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন

আলী আহসান রবি - স্টাফ রিপোর্টার / ১১৫ পাঠক
প্রকাশকাল শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৮ পূর্বাহ্ন

শনিবার (১৯ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বম্ব ডিসপোজাল ইউনিটের মেন্টরশিপ ট্রেইনিং প্রোগ্রামের অংশ হিসেবে স্পেশাল চার্জ ব্যবহারের উচ্চতর প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করেছে। এই প্রশিক্ষণে বিভিন্ন আকৃতির ১১টি অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ স্পেশাল চার্জের সফল বিস্ফোরণ ঘটানো হয়, যা শুধুমাত্র উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত বম্ব টেকনিশিয়ানদের দ্বারা সম্পাদনযোগ্য।

প্রতিটি বিস্ফোরণ পূর্বনির্ধারিত লক্ষ্য অর্জনে শতভাগ সফল হয়েছে। এই প্রশিক্ষণ বিভিন্ন অপারেশনাল পরিস্থিতিতে সঠিক চার্জ নির্বাচন ও প্রয়োগের ব্যবহারিক দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রশিক্ষণটি নিরাপত্তা প্রটোকল, কমান্ড এবং কন্ট্রোলের সর্বোচ্চ মান বজায় রেখে পরিচালিত হয়েছে।

ডিএমপির বম্ব ডিসপোজাল ইউনিটের এই সাফল্য জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে তাদের পেশাদারিত্ব ও প্রতিশ্রুতির প্রমাণ বহন করে। এই প্রশিক্ষণ তাদের দক্ষতা ও প্রস্তুতিকে আরও শাণিত করবে, যা ভবিষ্যতে জটিল ও ঝুঁকিপূর্ণ অপারেশন মোকাবিলায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *