শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:০০ পূর্বাহ্ন

শিরোনাম
অবৈধ ইটভাটা, পলিথিন ও দূষণকারী কারখানার বিরুদ্ধে সারাদেশে অভিযানে ৩৫ লক্ষ টাকা জরিমানা ও ১২ টি ইটভাটার কার্যক্রম বন্ধ শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী বন্যার সহায়তা ও সংহতির জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন শুরু হলো চামড়া শিল্প প্রদর্শনীর ১১তম আসর ‘লেদারটেক বাংলাদেশ ২০২৫’ টাঙ্গাইলের মধুপুরে ৮৮টি দায়েরকৃত বন মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত বস্ত্রখাতে কোন ভুল সিদ্ধান্ত হবে না,রফতানির লক্ষ্যমাত্রা অর্জন করতে চাই: —উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জাতীয় রাজস্ব বোর্ডের এর বিশেষ অভিযানে সিগারেট কোম্পানির প্রায় ৯ কোটি টাকার রাজস্ব ফাঁকির প্রমাণ উদঘাটন বাংলাদেশ নিজস্ব অর্থনৈতিক নীতি নির্ধারণ করে, আইএমএফ বা বিশ্বব্যাংক দ্বারা নির্ধারিত নয়। —বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডঃ আহসান এইচ মনসুর স্থায়ী বিশেষজ্ঞ প্যানেল-এর সেমিনার অনুষ্ঠিত আগামী নির্বাচনে দায়িত্বপালন হবে ঐতিহাসিক: নতুন এসপি’দের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বেগম খালেদা জিয়ার জন্য সারাদেশে দোয়া ও প্রার্থনার আহ্বান জানিয়েছে সরকার

চকবাজার মডেল থানা পুলিশ চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে আনা কসমেটিকস ও দেশে তৈরি ভেজাল কসমেটিকস উদ্ধারসহ এ চক্রের একজনকে গ্রেফতার করেছে

মোঃ সিকান্দার আলী / ২৫ পাঠক
প্রকাশকাল শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:০০ পূর্বাহ্ন

পাকিস্তান হতে চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে দেশের বাজারে অবৈধভাবে বিক্রয়ের উদ্দেশে আনা বিভিন্ন পাকিস্তানি স্কিনকেয়ার কসমেটিকস সামগ্রী ও দেশে তৈরি ভেজালযুক্ত কসমেটিকস উদ্ধারসহ চোরাচালান চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের চকবাজার মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃতের নাম- ১। মোঃ ইসতিয়াক হোসেন (৩৬)। রবিবার (০৯ নভেম্বর ২০২৫) রাত আনুমানিক ০৯:৩৫ ঘটিকায় চকবাজার থানাধীন মুকিমকাটারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

চকবাজার মডেল থানা সূত্রে জানা যায়, রবিবার রাতে চকবাজার মডেল থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে চকবাজার মডেল থানাধীন মুকিমকাটারা এলাকার একটি বাসায় কতিপয় ব্যক্তি চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে আনা কসমেটিকস ও দেশে তৈরি ভেজাল কসমেটিকস উৎপাদনসহ বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের উক্ত টিম সেখানে অভিযান পরিচালনা করে ইসতিয়াক হোসেনকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত হতে ১৬ লক্ষ ৪২ হাজার ৬০০ টাকা মূল্যের ২ হাজার ৮৬৪ পিস বিভিন্ন ব্র্যান্ডের স্কিনকেয়ার সামগ্রী উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে চকবাজার মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

গ্রেফতারকৃত ইসতিয়াক হোসেন দীর্ঘদিন ধরে চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে আনা কসমেটিকস ও দেশে তৈরি ভেজাল কসমেটিকস উৎপাদনসহ বিক্রয় করতো মর্মে জানা যায়। গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *