শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:০৯ অপরাহ্ন

শিরোনাম
অবৈধ ইটভাটা, পলিথিন ও দূষণকারী কারখানার বিরুদ্ধে সারাদেশে অভিযানে ৩৫ লক্ষ টাকা জরিমানা ও ১২ টি ইটভাটার কার্যক্রম বন্ধ শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী বন্যার সহায়তা ও সংহতির জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন শুরু হলো চামড়া শিল্প প্রদর্শনীর ১১তম আসর ‘লেদারটেক বাংলাদেশ ২০২৫’ টাঙ্গাইলের মধুপুরে ৮৮টি দায়েরকৃত বন মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত বস্ত্রখাতে কোন ভুল সিদ্ধান্ত হবে না,রফতানির লক্ষ্যমাত্রা অর্জন করতে চাই: —উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জাতীয় রাজস্ব বোর্ডের এর বিশেষ অভিযানে সিগারেট কোম্পানির প্রায় ৯ কোটি টাকার রাজস্ব ফাঁকির প্রমাণ উদঘাটন বাংলাদেশ নিজস্ব অর্থনৈতিক নীতি নির্ধারণ করে, আইএমএফ বা বিশ্বব্যাংক দ্বারা নির্ধারিত নয়। —বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডঃ আহসান এইচ মনসুর স্থায়ী বিশেষজ্ঞ প্যানেল-এর সেমিনার অনুষ্ঠিত আগামী নির্বাচনে দায়িত্বপালন হবে ঐতিহাসিক: নতুন এসপি’দের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বেগম খালেদা জিয়ার জন্য সারাদেশে দোয়া ও প্রার্থনার আহ্বান জানিয়েছে সরকার

রাজধানীতে ঝটিকা মিছিলের পরিকল্পনা ও অংশগ্রহণ: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ২২ নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)

Enbnews24 | ইএনবি নিউজ ডেস্ক- / ৩৯ পাঠক
প্রকাশকাল শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:০৯ অপরাহ্ন

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের ২২ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে । গত ২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালিত হয়। ডিবির মতিঝিল, গুলশান, রমনা, লালবাগ, তেজগাঁও, উত্তরা ও সাইবার ক্রাইম বিভাগের টিমগুলো এসব অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃতরা হলো-১। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কদমতলী থানাধীন ৫৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সহসভাপতি সোহানুর রহমান মিশাল (২৯) ২। নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সদস্য মোহাম্মদ আনিকুল ইসলাম নাঈম (৩২) ৩। তেজগাঁও শিল্পাঞ্চল থানা ২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান বাবু (৫৫)৪। ঢাকা মহানগর দক্ষিন ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো: সোবহান মিয়া(৪৫) ৫। লক্ষ্মীপুর সদর উপজেলার ৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সেক্রেটারি মো. শাওন (২১) ৬। বেগমগঞ্জ উপজেলা ছাত্রলীগের সদস্য আবদুর রহিম (২৫) ৭। শেরেবাংলা নগর থানা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মোঃ নুরুজ্জামান খান (৫১) ৮। কাফরুল থানাধীন ৯৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হক তালুকদার (৫৫) ৯। ৫৯ নং ওয়ার্ড যুব মহিলা লীগের সভানেত্রী মোসা: বিলকিস আক্তার কলি (৪৪) ১০। ফেনী দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শাখাওয়াত হোসেন সোহাগ (৫২) ১১। মিরপুর থানা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মোঃ নজরুল ইসলাম লিটন (৫৫) ১২। গুরই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন ১৩। ৩০ নং ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মিজান (৪৬) ১৪। স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সদস্য ইশতিয়াক আহমেদ জুয়েল (৪৬) ১৫। মধুপুর উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক খালেকুজ্জামান লিটন (৫৫) ১৬। সবুজবাগ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রিফাত (২১) ১৭। রূপনগর থানা আওয়ামী লীগের সাবেক এমপি ইলিয়াস মোল্লার সহচর আবু সাঈদ মো. শায়খুল ইসলাম (৬৪) ১৮। সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ ও যুবলীগ নেতা মো. আরিফুল ইসলাম উজ্জ্বল ( ১৯। সাবেক ছাত্রলীগ নেতা আবির হাসান রাব্বি (২৮) ২০। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি মো.আরিফুল ইসলাম (৩৬) ২১। কেন্দ্রীয় কৃষকলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নুরুল ইসলাম বাদশা (৪১) এবং ২২। আওয়ামী লীগের ঝটিকা মিছিলের আয়োজক মো. কাজী আনিছুর রহমান (৪০) ।

ডিবি সূত্র জানায়, গ্রেফতারকৃতরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে ১৩ নভেম্বরের তথাকথিত আসন্ন লকডাউন কর্মসূচি সফল করার লক্ষ্যে রাজধানীতে ঝটিকা মিছিল ও নাশকতার পরিকল্পনা করছিল।

তাদের কাছ থেকে মোবাইল ফোন ও বিভিন্ন যোগাযোগ মাধ্যমের চ্যাট, ভয়েস রেকর্ডসহ প্রমাণাদি জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *