শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:২৭ অপরাহ্ন

শিরোনাম
অবৈধ ইটভাটা, পলিথিন ও দূষণকারী কারখানার বিরুদ্ধে সারাদেশে অভিযানে ৩৫ লক্ষ টাকা জরিমানা ও ১২ টি ইটভাটার কার্যক্রম বন্ধ শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী বন্যার সহায়তা ও সংহতির জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন শুরু হলো চামড়া শিল্প প্রদর্শনীর ১১তম আসর ‘লেদারটেক বাংলাদেশ ২০২৫’ টাঙ্গাইলের মধুপুরে ৮৮টি দায়েরকৃত বন মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত বস্ত্রখাতে কোন ভুল সিদ্ধান্ত হবে না,রফতানির লক্ষ্যমাত্রা অর্জন করতে চাই: —উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জাতীয় রাজস্ব বোর্ডের এর বিশেষ অভিযানে সিগারেট কোম্পানির প্রায় ৯ কোটি টাকার রাজস্ব ফাঁকির প্রমাণ উদঘাটন বাংলাদেশ নিজস্ব অর্থনৈতিক নীতি নির্ধারণ করে, আইএমএফ বা বিশ্বব্যাংক দ্বারা নির্ধারিত নয়। —বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডঃ আহসান এইচ মনসুর স্থায়ী বিশেষজ্ঞ প্যানেল-এর সেমিনার অনুষ্ঠিত আগামী নির্বাচনে দায়িত্বপালন হবে ঐতিহাসিক: নতুন এসপি’দের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বেগম খালেদা জিয়ার জন্য সারাদেশে দোয়া ও প্রার্থনার আহ্বান জানিয়েছে সরকার

জাঁকজমক ভাবে শেষ হলো ওয়েব ফাউন্ডেশন এর  “উদ্যোক্তা সম্মেলন ও মিলন মেলা

মোহাম্মদ তারেক, বিশেষ প্রতিনিধি / ৫৭ পাঠক
প্রকাশকাল শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:২৭ অপরাহ্ন

আগারগাঁও এর বাংলাদেশ পর্যটন ভবন এর “শৈলপ্রপাত ” অডিটোরিয়ামে
ওয়েব ফাউন্ডেশন এর আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল
“উদ্যোক্তা সম্মেলন ও মিলনমেলা ২০২৫”।

“উদ্যোক্তা সম্মেলন “ এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিথি ডট কম এর

ব্যবস্থাপক পরিচালক ও CEO লায়ন সাইফুল ইসলাম।
উপস্থিত ছিলেন অভিনেত্রী দিলারা ইয়াসমিন এবং রুমানা ইসলাম মুক্তি।
অনুষ্ঠনের সভাপতিত্ব করেন ওয়েব প্রেসিডেন্ট রূপা আহমেদ।
এছাড়া ও উপস্থিত ছিলেন ওয়েব এর ভাইস প্রেসিডেন্ট রবিন আহমেদ ,ওয়েব এর সেক্রেটারি জেনারেল পূর্ণিমা ত্রিপুরা এবং ওয়েব এর কার্যকরি পরিষদের এর সকল সম্মানিত ব্যক্তি বর্গ ও কান্ট্রি এম্বাসেডর শিরিন আক্তার।
অনুষ্ঠান উপস্থাপনা করেন ফেরদৌস আরা ফ্লোরা ও রবিন আহমেদ।

ওয়েব ফাউন্ডেশনের উদ্যোগে কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লার হাতে আজীবন সম্মাননা তুলে দেন ফাউন্ডেশন এর সভাপতি রুপা আহমেদ। অনুষ্ঠানে ১০ জন নারী উদ্যোক্তাকে
দেয়া হয় ক্রেস্ট। বাংলাদেশ বেতারের আলোকচিত্র শিল্পী মোস্তাফিজুর রহমান মিন্টুকে
দেয়া হয় সার্টিফিকেট।
ছবিঃ মোস্তাফিজুর রহমান মিন্টু


আপনার মতামত লিখুন :

Comments are closed.